নারায়ণগড়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছেন, বললেন বিধায়ক প্রদ্যুত ঘোষ
দি নিউজ লায়ন ; রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের পাকুড়র্সেনি এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক সভার আয়োজন করা হয়। ওই সভায় বক্তব্য রাখেন নারানগড় এর বিধায়ক প্রদ্যুৎ ঘোষ ,জেলা পরিষদের সদস্য সূর্য অট্ট সহ আরো অনেকে। ওই সভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।ওই সভায় বিধায়ক প্রদ্যুৎ ঘোষ বলেন নারায়ণ গড় এর মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে।
যার প্রমাণ এই সমাবেশ ।আগামী দিনে নারায়ণগড় এর মানুষ প্রমাণ করবেন তারা বিজেপির সাথে নেই। তিনি বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন জাতপাত ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি। বাড়িতে বাড়িতে বিভেদ সৃষ্টি করছে। বিজেপি গোটা রাজ্য জুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে। তৃণমূল হিংসা চায়না চায় না,চাই শান্তি ।তাই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার উন্নয়নের জন্য কি কি কাজ করেছেন তা তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন।
তিনি বলেন যারা দেশটাকে বিক্রি করে দিতে চাইছে তারা বাংলাকে সোনার বাংলা গড়বে এটা বাংলার মানুষ বিশ্বাস করে না। যারা কৃষক বিরোধী কৃষি বিল লোকসভা ও রাজ্যসভায় পাস করিয়েছে তাদেরকে বাংলার মানুষ বিশ্বাস করে না। বাংলার মানুষ উন্নয়ন ও শান্তিতে বিশ্বাস করে ।তাই আগামী দিনে তারা বাংলার মানুষ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন ।ওই সভায় উপস্থিত কয়েক হাজার মানুষ মমতার পাশে রয়েছেন বলে রবিবার অঙ্গীকার করেন।

Post a Comment